চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি গ্রেফতার
ফাইল ছবি
চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলার আসামি নুরুল আবছারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কর্ণফুলী থানার কুট্টাপাড়া নিজবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল আবছার আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের হাজী জাফর আহাম্মদের ছেলে ও বৈরাগ এলাকার সাবেক ইউপি সদস্য।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'নুরুল আবছার মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা ও চান্দগাঁও থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।'
এএজেড/এসআইটি/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
- ২ ডগ স্কোয়াড নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান
- ৩ কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
- ৪ সম্পর্কের জটিলতায় ফোন করে ডেকে হাজারীবাগে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা
- ৫ প্রধানমন্ত্রীর পদক্ষেপে সেই অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪