চট্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গোয়াজর পাড়া এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফোরকান একই ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও হাজিরপাড়া এলাকার বাসিন্দা।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল জানান, নিহত যুবকের গায়ে হাফ নরমাল প্যান্ট ও গেঞ্জি ছিল। গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
এএজেড/এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর