চট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত
চট্টগ্রামে হামলায় আহত এক পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: জাগো নিউজ
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আইনশৃঙ্খলা বাহিনী সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
উদ্ধার অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে অ্যাসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ছয়জন পুলিশ সদস্য এবং ছয়জন সেনা সদস্য আহত হন।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৬ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এএজেড/এমআইএইচএস/এমএমএআর
সর্বশেষ - জাতীয়
- ১ অযাচিত ব্যক্তিদের প্রবেশরোধে রেলভবনে বসছে ‘ইলেকট্রনিক এন্ট্রি সিস্টেম’
- ২ নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত
- ৩ চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে
- ৪ সরকার দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী
- ৫ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী