ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার, ফেনীতে ডিসি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোখতার হোসেনকে ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তাকে এই নিয়োগ দিয়ে শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর কাজী আনোয়ার হোসেনকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছিল। এখন সেই নিয়োগ বাতিল করা হয়েছে।
ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপ-সচিব সাইফুল ইসলাম। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক (উপসচিব) হিসেবে বদলি করা হয়েছে।
আরএমএম/এমআইএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়
- ৩ মশক নিধনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
- ৪ বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের
- ৫ বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান