ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

রাজধানীর উত্তর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আটতলার ছাদে কাজ করার সময় নিচে পড়ে মো. কালাম ফরাজী (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা দুলাল সিকদার বলেন, আমার চাচা নির্মাণ শ্রমিক ছিলেন, সকালে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের আটতলায় ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমআরএম/জেআইএম