বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে সনাতন মঞ্চের চিন্ময় কৃষ্ণ
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, একটি অভিযোগের রিক্যুইজিসনের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয় তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
টিটি/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জেট ফুয়েলের ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার আহ্বান
- ২ এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে
- ৩ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রেও সংবিধান অবশ্যই এগিয়ে থাকবে
- ৪ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশে একমত সংসদীয় বিশেষ কমিটি
- ৫ জুলাই চেতনা বাস্তবায়নে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হলে, আমরা করবো