চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে গ্রেফতারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের নেতারা।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সনাতনী জাগরণ মঞ্চের ৩০-৪০ জন নেতা মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন।
আরও পড়ুন

সরেজমিনে দেখা যায়, সনাতনী জাগরণ মঞ্চের নেতারা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ জানান। তারা সেখান থেকে শাহবাগে অবস্থান নেবেন বলে জানিয়েছেন।
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
পরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাশ এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।

আরও পড়ুন
সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাশকে। সম্প্রতি এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে।
অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাশকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।
টিটি/এমকেআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ যমুনা অভিমুখে আন্দোলনকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ২ বাড্ডা ও যাত্রাবাড়ীতে সেনা অভিযান, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
- ৩ পার্বত্য চট্টগ্রাম কোনো রাজনৈতিক পরীক্ষা-নিরীক্ষার মাঠ নয়
- ৪ বাংলাদেশ-গ্রেনাডার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন
- ৫ জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাজ্যের