রাজধানীর ডেমরায় বজ্রপাতে দুই ছাত্র নিহত
ডেমরার কোনাপাড়া কাঠেরপুল এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে ২ জন ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারটায় এ ঘটনা ঘটে।
নিহতদের নাম তাহসান লিংকন (২০) এবং শাহেদ (২৪)। আহতের নাম রায়আন (১৮)।
তাদের এক বন্ধু মেহেদী জানায়, আমরা বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে প্রায় ২০ থেকে ২৫ জন মাঠে ফুটবল খেলছিলাম। এ সময় ঝড়ো বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। হঠাৎ আগুনের ঝিলিক দেখতে পাই। এ সময় মাঠে তিন জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (নায়েক) রফিকুল ইসলাম জানায় লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এইচ/এসআই/এআরএস/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ পর্যটন খাত নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় সরকার
- ২ চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৩ ভিসা প্রক্রিয়ায় অনিয়মে কড়াকড়ি, সতর্ক করলো ১৩ পশ্চিমা দেশ
- ৪ সব উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৫ শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছি