আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে
ফাইল ছবি
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পর থেকে দেশে শীতের প্রকোপ কমেছে। তাপমাত্রা বেড়েছে। এ অবস্থায় লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মেঘমালা উপকূল হয়ে দেশের মধ্যাঞ্চলে পৌঁছেছে। ফলে ঢাকাসহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন। এসব এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, আজ ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টি থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
- আরও পড়ুন:
বৃষ্টি হলেও বাড়তে পারে তাপমাত্রা
চলতি সপ্তাহের শেষে রেকর্ড বৃষ্টির আভাস
ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির আভাস
এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপর আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।
আরএএস/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ খলিলুরকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সম্পর্ক জোরদারে একমত
- ২ ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম কাপড়ের পাইকারি মার্কেট ইসলামপুর
- ৩ মব সৃষ্টিকারীদের শাস্তির মাধ্যমে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান
- ৪ প্রাথমিক শিক্ষায় পুরোনো ধারা বদলে ফেলতে হবে: শিক্ষামন্ত্রী
- ৫ সর্বোত্তম সেবা দেওয়া ৩ হজ গাইডকে পুরস্কার দেবেন ধর্মমন্ত্রী