১৫ জানুয়ারির মধ্যে ৫ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটির প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
- আরও পড়ুন
- ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো
- পৌরসভাগুলোকে বিলুপ্ত করার প্রস্তাব করা হবে: সংস্কার কমিশন
তিনি বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি। সপ্তাহের সাতদিন দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেও তারা কাজ শেষ করতে না পেরে অতিরিক্ত সময় নিয়েছিলেন।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আশা করছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন তাদের সংস্কার প্রতিবেদন দাখিল করবে।
এমইউ/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ রিকশা আটকাতে গিয়ে উধাও হয়ে গেলো ডিএমপির ‘ট্র্যাপার’
- ২ রোববারের মধ্যে হজযাত্রীদের কোরবানি ও পরিবহন খরচ পরিশোধ করতে হবে
- ৩ এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপ
- ৪ মুন্সিগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে
- ৫ জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া জনস্বার্থের পরিপন্থি: ফরহাদ মজহার