বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে
বাবুল কাজী/ছবি সংগৃহীত
রাজধানীর বনানীতে বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ হন কাজী বাবুল। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।
আরও পড়ুন
ডা. শাওন বিন রহমান বলেন, বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে বাবুল কাজীর চিকিৎসায় ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
কাজী নজরুল ইসলামের দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচীর ছেলে বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা বাংলাদেশের নাগরিক।
কাজী আল-আমিন/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত