কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়ার পর মো. কামাল সেখ (৫৫) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সোহেল রানা জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামাল সেখ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কামাল সেখ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন (হাজতি নম্বর ৩১১৭/২৫)। তিনি ঢাকার দোহারের চরকুসাইর চর দেহভোগ এলাকার সেখ রবিউল্লাহর সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কাজী আল-আমিন/এমকেআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে