নিজ সন্তানকে হত্যা করলেন মাদকসেবী মা
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় আয়না নুর ইসলাম (০৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগে মা তাসনিয়া চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠায় পুলিশ।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গুলজার হোসেন জানান, আমরা খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ১২ নম্বর রোডের ৬ নম্বর বাসার ব্লক-এল এর এক বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা নিহতের বাবার মুখে জানতে পারি, দিবাগত রাতে স্বামী আতিকুল ইসলামের কাছে টাকা চান তার স্ত্রী তাসনিয়া চৌধুরী। স্বামী টাকা না দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাসনিয়া ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে এবং পাশে থাকা ছয় মাসে ছেলেকেও মারধর করেন।
এসআই মো. গুলজার হোসেন বলেন, এই ঘটনায় তাসনিয়া চৌধুরীকে আমরা গ্রেফতার করেছি ও তিনি মাদকসেবী বলে জানতে পেরেছি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কাজী আল-আমিন/এএমএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ২ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৩ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৪ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা
- ৫ শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা