সড়ক ছাড়লেন জুলাই আন্দোলনে আহত আন্দোলনকারীরা, যান চলাচল শুরু
জুলাই আন্দোলনে আহত আন্দোলনকারীরা সড়ক ছাড়ার পর যান চলাচল শুরু
সাত দফা দাবি আদায়ে দিনব্যাপী সড়ক অবরোধ শেষে অবস্থান ছেড়েছেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার (২ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সড়ক ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। এতে শুরু হয়েছে যান চলাচল। তবে সড়কের উভয় পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এর আগে বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সে সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।
তারও আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন তারা।
তাদের ৭ দাবি
১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার
২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার
৩. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন
৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।
কেআর/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৩ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৪ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৫ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা