আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম
ফাইল ছবি
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বকশিবাজারে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির লালবাগ জোনের ইফতারে তিনি একথা বলেন।
আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে আরেকটি ১/১১ হতে দেওয়া হবে না। বাংলাদেশে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র করা হচ্ছে, এদেশে কোনো বিরাজনীতিকরণ হতে দেওয়া হবে না।
তিনি বলেন, প্রতিষ্ঠান নয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। জনগণ রাষ্ট্রের মালিক, তাদের রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে।
রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি৷
এনএস/জেএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ২ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৩ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৪ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ
- ৫ তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা