‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ ভুয়া: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল ‘খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ’ নামে একটি ভুয়া সংগঠন সৃষ্টি করে বিভিন্নভাবে প্রতারণা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
রোববার (২৩ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন।
তিনি বলেন, ভুয়া সংগঠনটি আগামী ২৫ মার্চ প্রিন্স কিচেন, ৩০ নবি টাওয়ার, রিংরোড, শ্যামলী, ঢাকায় ইফতার মাহফিলেরও আয়োজন করেছে। অবৈধ ও ভুয়া সংগঠনটির সব ধরনের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।
রিজভী বলেন, সংগঠনটির সঙ্গে দলের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কেএইচ/এমএএইচ/
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ