ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতারের তথ্য ভুয়া: মঞ্জু
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ/ফাইল ছবি
মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হয়েছেন। তবে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গ্রেফতার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা বলে জানিয়েছেন।
রোববার (২৩ মার্চ) দিনগত রাতে সাংবাদিকদের একথা জানান তিনি।
এর আগে মধ্যরাত থেকে ব্যারিস্টার ফুয়াদ গ্রেফতার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে মজিবুর রহমান মঞ্জু জানান, ফুয়াদের সঙ্গে কথা হয়েছে, সে ভালো আছে। তার গ্রেফতার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। এরপর প্রায় রাতেই বিভিন্ন বিষয়ে গুজব তৈরির চেষ্টা করে আসছে একটি মহল।
এএএম/জেএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
- ২ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত
- ৩ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে এনসিপি
- ৪ বাংলাদেশ আমজনগণ পার্টির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে: রফিকুল আমীন
- ৫ ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ