গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলায় জামায়াত আমিরের নিন্দা
ফাইল ছবি
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ মে) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না।

জামায়াতের আমির আরও লেখেন, জানিনা হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা। তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়। নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম।
এএএম/এএমএ
সর্বশেষ - রাজনীতি
- ১ জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে
- ২ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ৩ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৪ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৫ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী