জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু
শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকাল সাড়ে ৪টার পরে গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে।

- আরও পড়ুন
- জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক
- জবির যৌক্তিক দাবি মেনে নিতে এত গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের
আজকের সমাবেশে দলটির যুব উইংয়ের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে হাজির হয়েছেন।
এনএস/এএমএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন