এনসিপির সমাবেশে যোগ দিলো গণতান্ত্রিক ছাত্র সংসদ
কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে যোগ দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ঢাকার বিভিন্ন ইউনিট ও কেন্দ্রীয় নেতারা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মৌলিক অধিকার বাস্তবায়নে আমাদের ইশতেহার। যেখানে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা থাকবে।
তারা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি যেভাবে নাগরিকদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে, সেখানে আমরা ছাত্রসমাজ হিসেবে ঐক্যবদ্ধভাবে পাশে থাকবো।
এদিকে সমাবেশে আসতে শুরু করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আরএএস/জেএইচ/জিকেএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান