স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের পথে খালেদা জিয়া
গুলশানের বাস ভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপারসন বাস ভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। তিনি বাসভবন থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিকেল টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কেএইচ/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান