আলালের প্রতিক্রিয়া
নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল/ ছবি: সংগৃহীত
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন নেপালের গণঅভ্যুত্থানের অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জাগো নিউজকে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নেপালের অভ্যুত্থানে নেতৃত্বদানকারী জেন জি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সফলতা থেকে অনুপ্রাণিত হয়েছেন। বাংলাদেশর তরুণরা এখন পরিবর্তনের আন্তর্জাতিক মডেল।
- আরও পড়ুন
- নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগে বিক্ষোভকারীদের উৎসব
- নেপালে মাত্র ২ দিনের আন্দোলনে যেভাবে হলো সরকারের পতন
তিনি বলেন, নেপালে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হয়, ফলে অস্থিতিশীল সরকার গড়ে ওঠে এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না। আজকের অভ্যুত্থানের অন্যতম কারণ সেই পিআর পদ্ধতি।
আলাল আরও বলেন, জিওপলিটিকাল সিচুয়েশন যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে, সে ততটাই স্থিতিশীল থাকতে পারবে। ভূরাজনীতি ও কূটনীতি-এই দুই বিষয়ে সতর্ক থাকতে হবে।
কেএইচ/বিএ/এনএইচআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে
- ২ ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম
- ৩ মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র ও ভারতসহ ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ
- ৪ বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারজানা সিথী
- ৫ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা