বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া/ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন।
তার রাজনৈতিক সচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইউরোলজিস্ট অধ্যাপক ডা. জাহিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক পরীক্ষার পর জানিয়েছেন, তার ইউরো সমস্যা রয়েছে এবং কিডনি ফুলে গেছে।
২০১৮ সাল থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি।
কেএইচ/এমএএইচ/
সর্বশেষ - রাজনীতি
- ১ গণতন্ত্রের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে
- ২ জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান
- ৩ জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: তারেক রহমান
- ৪ আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান
- ৫ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে যা বললেন তারেক রহমান