বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ/ছবি-সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
কেএইচ/এমআরএম/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- ২ সবার আগে দেশ, তদবির নয় ত্যাগীরাই মূল্যায়ন পাবে: হুমাম কাদের
- ৩ ১৭ বছর ধরে দেশীয় সংস্কৃতির ওপর আগ্রাসন চলছে: মীর হেলাল
- ৪ দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: সেলিম উদ্দিন
- ৫ ‘মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য’