বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শুরু
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীরা/ছবি: জাগো নিউজ
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভা শুরু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ ও দোয়া করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও দলের জ্যেষ্ঠ নেতারা আলোচনা করবেন।
এর আগে দুপুর ১টা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন। তারা এসময় বিভিন্ন স্লোগান দেন।
এমএইচএ/এমকেআর/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম