ইসির সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপির সংলাপ ১৯ নভেম্বর
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে ইসির সংলাপের দিন নির্ধারিত ছিল। তবে জামায়াত তারিখ পরিবর্তন করে ১৯ তারিখ নিয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, সংলাপের অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামীর সঙ্গে সংলাপে বসবে কমিশন। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) সঙ্গেও সংলাপে বসবে ইসি। এছাড়া একই দিনে বিকেলে বিএনপির সঙ্গে সংলাপ করবে ইসি।
একই দিনে বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি-বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদীর সঙ্গে সংলাপ করবে ইসি।
এমওএস/এমএমএআর/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ শবে বরাতে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনায় তারেক রহমান
- ২ বিএনপিকে নিয়ে নব্য সংস্কারবাদীদের অপপ্রচার বিস্ময়কর: মাহদী আমিন
- ৩ কয়দিন পর হয়তো বলবেন, গোলাম আযম ছিলেন স্বাধীনতার ঘোষক : রিজভী
- ৪ নির্বাচনি প্রচারণায় মামুনুল হকের জাগরণী পদযাত্রা
- ৫ চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’