হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া
খালেদা জিয়া/ ফাইল ছবি
স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (২৩ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের কিছু আগে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত হাসপাতালটিতে তিনি প্রবেশ করেন।
দলীয় সূত্র জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ১৫ অক্টোবর সর্বশেষ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা বাসায় থেকেই চলছিল। আজকের পরীক্ষার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরবর্তী সিদ্ধান্ত দেবেন বলে জানা গেছে।
কেএইচ/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ কড়াইলে ফ্রি হার্ট ক্যাম্পে ওষুধ বিতরণ করলেন জুবাইদা রহমান
- ২ জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান সেলিমা রহমানের
- ৩ অল্প সময়ের জন্য কীভাবে আইডি হ্যাক হয় সেটা রহস্যজনক: রিজভী
- ৪ জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে নয়াপল্টনে মহিলা দলের সমাবেশ
- ৫ চট্টগ্রামে জামায়াত আমিরের জনসভা ঘিরে নিরাপত্তা জোরদার