জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল/ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইআরআইয়ের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়ার আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিফেন সিমা, সিনিয়র পরিচালক সোনজা গ্লোকল ও প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ও গবেষক ড. মোকাররম হোসেন, ড. জুবায়ের আহমেদ এবং ড. শিব্বির আহমাদ।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহকে নিয়ে আইআরআই পরিচালিত সাম্প্রতিক জরিপ নিয়ে আলোচনা করা হয়।
আরএএস/এমএমকে
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম