যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপি
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন দল ও জোটের গুরুত্বপূর্ণ এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণঅধিকার পরিষদ ও গণফোরামসহ যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক শক্তিগুলোর শীর্ষ নেতারা বৈঠকে যোগ দেবেন।
বৈঠকে আসন্ন নির্বাচনে শরিকদের মাঝে আসন বণ্টন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
কেএইচ/এএমএ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম