বাংলাদেশ খেলাফত মজলিস
প্রার্থীদের অননুমোদিত প্রচারসামগ্রী অপসারণের আহ্বান
ফাইল ছবি
ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সারাদেশে রিকশা মার্কার প্রার্থীদের সব ব্যানার, পোস্টার, ফেস্টুন ও অননুমোদিত প্রচার সামগ্রী অপসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি যথাযথভাবে পালন করা প্রতিটি প্রার্থীর দায়িত্ব। রিকশা মার্কার সব প্রার্থী ও কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, নিজেদের কার্যক্রমে আচরণবিধি কঠোরভাবে মেনে চলুন এবং আশপাশের অন্যদেরও তা মেনে চলতে উৎসাহিত করুন।
তিনি আরও বলেন, আচরণবিধির যে কোনো ব্যত্যয় বা অনিয়ম চোখে পড়লে দায়িত্বশীলভাবে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে লিখিত বা মৌখিকভাবে প্রতিবাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, এরই মধ্যে সারাদেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিক সার্কুলার পাঠানো হয়েছে।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা নিজেরা নির্বাচন আচরণবিধি শতভাগ মানার বিষয়ে আন্তরিক। আশা করি, অন্যান্য দল ও প্রার্থীরাও একই মনোভাব পোষণ করবেন। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবার স্বচ্ছ প্রতিযোগিতা অপরিহার্য।
তিনি নির্বাচন কমিশনের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে বলেন, সব দলের জন্য সমান সুযোগ, নিরাপদ পরিবেশ এবং প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা কমিশনের একান্ত দায়িত্ব।
আরএএস/এমআরএম/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম