বুদ্ধিজীবী দিবস
প্রথম প্রহরে স্মৃতি চিরন্তনে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদদের স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি চিরন্তন’ এ শ্রদ্ধা নিবেদন করেছে ঢাবি শাখা ছাত্রদল।
রোববার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে ঢাবি ক্যাম্পাসের ভিসি চত্বরে শ্রদ্ধা জানায় ঢাবি ছাত্রদলের নেতারা।
এ সময় এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নুর আলম ভূঁইয়া ইমনসহ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনি যখন শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছিল যে তারা পরাজয় বরণ করবে। তখন ১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল। বাংলাদেশকে তৎকালীন পূর্ব বাংলাকে মেধাশূন্য করার জন্য বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছিল তারা।
এমএইচএ/এনএইচআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বিএনপির কিছু কর্মীর আচরণ অস্থিতিশীলতা তৈরি করছে, অভিযোগ জামায়াত নেতার
- ২ বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে: আসিফ মাহমুদ
- ৩ মধ্যপ্রাচ্যে বাংলাদেশি হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
- ৪ শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী
- ৫ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম