খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন স্বতন্ত্র প্রার্থী নীরব
শুক্রবার জুমার নামাজের পর খালেদা জিয়ার কবর জিয়ারত/ছবি: সংগৃহীত
বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ঢাকা-১২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম নীরব।
তিনি শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রয়াত চেয়ারপারসনের কবর জিয়ারত করেন।
এসময় সঙ্গে ছিলেন শেরেবাংলা নগর থানার ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক তমালসহ অন্য নেতাকর্মীরা।
বাদ জুমা সাধারণ জনগণও কবর জিয়ারতে অংশ নেন।
কেএইচ/একিউএফ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা
- ২ চীন সফরের আগে বিএনপি প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজ
- ৩ বিএনপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ‘ক্যু’ শুরু করেছে: জামায়াত আমির
- ৪ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ৫ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম