তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মতবিনিময় করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কেএইচ/ইএ
সর্বশেষ - রাজনীতি
- ১ লুকানোর কিছু নেই, কোনো অনিয়ম করিনি: আসিফ মাহমুদ
- ২ উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
- ৩ এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বাতিল
- ৪ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ৫ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প