জামায়াতের ইশতেহার
গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্প নেওয়া হবে
‘আমার আয়ের সংসার’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করা হবে। এর জন্য হাঁস-মুরগির খামার, গবাদি পশু পালন, মাছ চাষ ইত্যাদি প্রকল্প তৈরিতে সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, নারীবান্ধব নগর পরিকল্পনার অংশ হিসেবে ব্রেস্টফিডিং কর্নার ও নারীদের জন্য আলাদা টয়লেট এবং নামাজের ব্যবস্থা করা হবে। জীবনব্যাপী শিক্ষা ও প্রশিক্ষণ সুযোগ চালু করে নারীদের কর্মজীবনে ফিরে আসার পথ তৈরি করা হবে। সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার উল্লেখযোগ্য পরিমাণ বাড়ানো হবে।
তিনি জানান, নারীর স্বাস্থ্য ও খেলাধূলা মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য ও ক্যান্সার সচেতনতায় প্রতিটি জেলায় নারী স্বাস্থ্যকেন্দ্র ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।
আরএএস/এমআইএইচএস
সর্বশেষ - রাজনীতি
- ১ পরমাণু শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াবে জামায়াত
- ২ শিশু-বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা ও জাতীয় স্বাস্থ্যবিমার প্রতিশ্রুতি
- ৩ প্রবাসীদের বিদেশযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি
- ৪ ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে জামায়াত
- ৫ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন বাধ্যতামূলক করবে জামায়াত