ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জামায়াতের ইশতেহারে জায়গা পেলো শহীদ আবু সাঈদ, হাদী, আবরারের ছবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৮টি ভাগে বিভক্ত নির্বাচনি ইশতেহার তৈরি করেছে জামায়াতে ইসলামী। যেখানে প্রথম ভাগের পেজে পাশাপাশি জায়গা পেয়েছে জুলাই যোদ্ধা আবু সাঈদ, শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) ও আধিপত্যবাদের বিরোধী সংগ্রামের শহীদ অগ্রসৈনিক বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন।

জামায়াতের নির্বাচনি ইশতেহারে দেখা গেছে, ৮টি ভাগে বিভক্ত ইশতেহারের প্রথম অংশের নাম দেওয়া হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ।

যেখানে স্থান পেয়েছে, ১. শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, ২. রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, ৩. কার্যকর জাতীয় সংসদ, ৪. নির্বাচনি ব্যবস্থার সংস্কার, ৫. সুশাসন নিশ্চিতে জবাবদিহিতামূলক জনপ্রশাসন, ৬. স্থানীয় সরকারব্যবস্থা, ৭. দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ৮. স্বরাষ্ট্র ও আইনশৃঙ্খলার মৌলিক উন্নয়ন, ৯. আইন ও বিচারব্যবস্থা এবং ১০. তথ্য ও গণমাধ্যম।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা।

আরএএস/এমআইএইচএস