তারেক রহমানের সঙ্গে জাকসু-গকসু নেতাদের সাক্ষাৎ, বিএনপি-ছাত্রদলে যোগদান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু ও গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ানসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারা এ সাক্ষাৎ করেন।
এর আগে সকালে বিএনপিতে যোগ দেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন।
এদিন জকসুর কয়েকজন নির্বাচিত প্রতিনিধিও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দেন।
রাতে গণবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন। রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেএইচ/এমকেআর
সর্বশেষ - রাজনীতি
- ১ তারেক রহমানের সঙ্গে পূজা কমিটি, ড্যাব ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতবিনিময়
- ২ তারেক রহমানের সঙ্গে জাকসু-গকসু নেতাদের সাক্ষাৎ, বিএনপি-ছাত্রদলে যোগদান
- ৩ আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না
- ৪ ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত নেতারা
- ৫ পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপির নির্বাচনি জনসভা