ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে চীনের নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক হয়।

৪ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।

বৈঠককালে চীনা প্রতিনিধি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে।

ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদ ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

আরএএস/এমআইএইচএস