ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

আশা করছি সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠন করবো: জুবায়ের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা আশা করছি, সর্বোচ্চ সংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের ইতিহাসে অনন্য সাধারণ একটি নির্বাচন হয়েছে। খুব বড় আকারে ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিভিন্ন আসনে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, নানাভাবে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সব জানিয়েছি। আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই। সামগ্রিকভাবে দেশবাসী এই নির্বাচন উপভোগ করেছে।

তিনি বলেন, ফলাফল যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে হয় সেটি দেখার অপেক্ষায় আছি আমরা।

আরএএস/এমএমকে