ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জামায়াতে ইসলামী সূত্রে জানা যায়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ, বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, ফলাফল প্রক্রিয়ায় ত্রুটি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও নির্বাচন পরবর্তী সারাদেশে নেতাকর্মীদের হামলা নিয়ে আলোচনা হবে।

আরএএস/এমএএইচ/