তারেক রহমান
ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হতে না পারে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান/ছবি: জাগো নিউজ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক রহমন বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই যে, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি—জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তব্য দেওয়া শুরু করেন তারেক রহমান। নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন তিনি।
এমএমকে/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ গণতন্ত্রের ইতিহাসে অন্তর্বর্তী সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে
- ২ জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান
- ৩ জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: তারেক রহমান
- ৪ আজ থেকে আমরা সবাই স্বাধীন: তারেক রহমান
- ৫ সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে যা বললেন তারেক রহমান