ভিডিও ENG
  1. Home/
  2. রাজনীতি

আসছেন তারেক রহমান, নাহিদ ইসলামের বাসায় নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তার সঙ্গে নির্বাচন পরবর্তী সাক্ষাতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সাক্ষাৎ উপলক্ষে নাহিদ ইসলামের বাসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় সরেজমিনে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ, র‍্যাব, সিএসএফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নাহিদ ইসলামের বাড়ির সামনে ও ভেতরে অবস্থান করছেন।

এর আগে, এদিন সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টায় বসুন্ধরা থেকে নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন তারেক রহমান।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এনএস/এএমএ