আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল হামলা
রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকেল ৩টায় তারা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় কার্যালয়ের ভিতরে ও বাইরে অবস্থান নেয়া নেতাকর্মীরা ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে।
খবর পেয়ে পুলিশ হাবিব নামে সন্দেহভাজন এক যুবককে আটক করে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শওকত বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারী বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশব্যাপি অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণার পর থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ জন-আকাঙ্ক্ষার পরিপন্থি: জামায়াত
- ২ সারজিসকে প্রধান করে এনসিপির ‘স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন
- ৩ ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন
- ৪ নির্বাচনের পর প্রথমবার নয়াপল্টন কার্যালয়ে মির্জা ফখরুল
- ৫ হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: পাটওয়ারী