শি জিনপিংয়ের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে সফররত চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রায় আধা ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
হোটেল লা মেরিডিয়ানে বিকেল ৫টার দিকে চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ও খালেদা জিয়ার মধ্যকার এ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা পর শুরু হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
ফখরুল বলেন, চীনকে বাংলাদেশের উন্নয়ণে সহযোগিতার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরোনো। বিএনপির সঙ্গেও ভালো সম্পর্ক আছে।
বৈঠকে মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, লে জে অব মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হোটেল লা মেরিডিয়ানে উদ্দেশ্যে রওয়ানা করেন বেগম জিয়া। চীনা প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার বৈঠককে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মীরা।
এমএম/আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ