হরতাল বাড়ল ৪৮ ঘণ্টা
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল আরও ৪৮ ঘণ্টা বেড়েছে। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত হরতাল বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে, গুলি করে অসংখ্য নেতা-কর্মীকে পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং এখনো পর্যন্ত অবৈধ সরকার গণদাবি মেনে না নেওয়ায় আমাদের অঙ্গীকার অনুযায়ী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পুনরায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হলো।
উক্ত হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদাত্ত আহবান জানাচ্ছি। গণদাবির বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হবে না ২০ দলীয় জোট। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
এআরএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন নির্বাচন, তৈরি হয়েছে নীরব প্রতিযোগিতার মঞ্চ
- ২ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি করছে বিএনপি
- ৩ মিরপুর কলেজে সংঘর্ষে আহতদের দেখতে গেলেন ব্যারিস্টার আরমান
- ৪ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু শুক্রবার
- ৫ আপনারা ফ্যাসিবাদের নিন্দিত পথের দিকেই হাঁটছেন, সরকারকে গোলাম পরওয়ার