জাতিসংঘের নতুন মহাসচিবকে অভিনন্দন জানিয়ে খালেদার টুইট
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে স্ট্যাটাস দেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে শনিবার টুইটারের মাধ্যমে জাতিসংঘের নতুন মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
টুইটে তিনি লিখেছেন, ‘আন্তোনিও গুতেরেসকে আমাদের আন্তরিক অভিনন্দন। আমরা প্রত্যাশা করি, সমস্যাসঙ্কুল এই বিশ্বে তিনি সফল হবেন।’
গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
এদিকে খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে, গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে টুইটারে যুক্ত হন খালেদা জিয়া। গত ৪৭ দিনে খালেদা জিয়ার ফলোয়ার হয়েছেন ১৪ হাজার ৯০০ জন।
এমএম/জেএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ