নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী সাখাওয়াত
২২ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্বাচন করেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম ও সাইফুল ইসলাম পটু প্রমুখ।
এমএম/এনএফ/এনএইচ/এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ২ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৩ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৪ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৫ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ