আপদমুক্ত ছাত্রলীগ গড়তে হবে : কাদের
ছাত্রলীগ আমাদের সম্পদ। কিছু কিছু জায়গায় সম্পদ আপদে পরিণত হয়েছে। এরা দলের দুর্নাম করে। আপদ দিয়ে আমাদের দেশের উন্নয়ন হবে না। তাই আপদমুক্ত ছাত্রলীগ গড়তে হবে। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ছাত্রলীগ ও তারুণ্য আমদের সম্পদ। প্রধানমন্ত্রী তরুণদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছেন। তাদের আমরা সম্পদে পরিণত করছি। এখান থেকেই ছাত্রলীগের নেতা ও নেতৃত্ব বেরিয়ে আসবে। তারাই একদিন বাংলাদেশকে অভিষ্ট লক্ষে পৌঁছে দেবে।
কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধূরী এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
এএইচ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির
- ২ সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই
- ৩ ফ্যাসিস্টদের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই
- ৪ জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়াত
- ৫ ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ