কৌশল ঠিক করতে উপদেষ্টাদের সঙ্গে খালেদার বৈঠক রোববার
ফাইল ছবি
বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৯টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করছেন খালেদা জিয়া। জানা গেছে, নতুন নির্বাচন কমিশন গঠনের পর জাতীয় নির্বাচন ও বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যৎ কৌশল ঠিক করতেই ধারাবাহিকভাবে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে গত সপ্তাহে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন খালেদা জিয়া।
এমএম/ওআর/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাইয়ের পর নারীদের প্রতি সাইবার বুলিং বেড়েছে: নাহিদ ইসলাম
- ২ জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
- ৩ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৪ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৫ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না