নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করবো : সাঈদ খোকন
নির্বাচিত হলে নগরবাসীর নাগরিক সুবিধা ও নগর উন্নয়নে নানামুখী কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর সেবা নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাঈদ খোকন।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিমকোর্ট বার) ভবনে আইনজীবীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আইনজীবীদের কাছে তার ‘ইলিশ মাছ’ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনাও করেন সাঈদ খোকন। এ সময় সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমীর-উল ইসলাম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল বাসেত মজুমদারসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা তাকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে নির্বাচনী প্রচারে স্বাগত জানান।
একে/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনিই সিটি করপোরেশন নির্বাচন করবেন: ইশরাক
- ২ ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী কল্পনার বাইরে ভোট পেয়েছেন: ইশরাক
- ৩ কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল
- ৪ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- ৫ চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয়