শবে মেরাজ উপলক্ষে বিএনপির মিলাদ মাহফিল
পবিত্র শবে মেরাজ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার বাদ আসর রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা শাহ নেসারুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ।
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাইয়ের পর নারীদের প্রতি সাইবার বুলিং বেড়েছে: নাহিদ ইসলাম
- ২ জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে মনিরা-মিতু-নুসরাত
- ৩ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৪ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ৫ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না